নিউক্লিয়ার বাসের যাত্রা শুরু
পরমাণু বিষয়ে আগ্রহ সৃষ্টি

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সাধারণ মানুষের মাঝে আগ্রহ সৃষ্টি, নিরাপদ ও পরিবেশবান্ধব পরমাণু প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা তৈরির জন্য ‘নিউক্লিয়ার বাস’ নামে একটি বিশেষ বাস চালু হয়েছে।
বিশেষ বাসটি বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ঢাকা থেকে যাত্রা শুরু করেছে। আগামী এক সপ্তাহ বিশেষভাবে ব্র্যান্ডিং বাসটি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা পরিভ্রমণ করবে। বাসে ভ্রমণ করছেন ঢাকার পরমাণু শক্তি তথ্যকেন্দ্র, ঈশ্বরদীর পারমাণবিক তথ্যকেন্দ্র এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রতিনিধিত্বকারী কয়েকজন তরুণ প্রকৌশলী ও পেশাদার।
পরমাণু দিবস উদযাপন এবং বিজ্ঞান উৎসব কেন্দ্র করে এ বিশেষ কর্মসূচি নেয়া হয়েছে। এ নিয়ে দ্বিতীয় বারের মতো নিউক্লিয়ার বাস যাত্রা অনুষ্ঠিত হচ্ছে।
ভ্রমণকালে তারা বিভিন্ন জেলায় রাস্তার নিকটবর্তী এলাকায় সাধারণ মানুষের জন্য ১৩টির অধিক ইভেন্ট আয়োজন করবেন।
-B










