চট্টগ্রাম-মাস্কাট রুটে ওমান এয়ারের ফ্লাইট শুরু ২৬ মার্চ
A
মনিটর রিপোর্ট
Published: March 12, 2023 | 12:00 AM1 min read

দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম-মাসকাট রুটে আবারও ফ্লাইট শুরু করছে ওমান এয়ার।
আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন থেকে সরাসরি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে ফ্লাইট শুরু হচ্ছে ওমান ভিত্তিক এ উড়োজাহাজের। যা চলবে সপ্তাহের সোম, বুধ, শুক্রবার ও রোববার।
দীর্ঘদিন পর এ রুটে ওমান এয়ারের সরাসরি ফ্লাইট চালু হওয়ার ফলে ভাড়াও কমার পাশাপাশি সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে বলে মত যাত্রীদের।
সংস্থাটির চট্টগ্রামের প্রধান মো. আসিফ চৌধুরী বলেন, গত নভেম্বর মাস থেকে শুরু হওয়া বিশ্বকাপ ফুটবল আয়োজনের কারণে কাতার রুটে ফ্লাইটের চাপ ছিল। যার কারণে চট্টগ্রাম-মাসকাট রুটের ফ্লাইট সাময়িক বাতিল করে তা অন্য রুটে যুক্ত করা হয়। তবে আগামী ২৬ মার্চ থেকে আবারও চট্টগ্রাম থেকে সরাসরি সপ্তাহে ৪টি ফ্লাইট শুরু হচ্ছে। দু’দিন সকালে এবং দু’দিন রাতে ফ্লাইট পরিচালিত হবে।
-B
Spread the word










