বিমানের ফ্লাইটে যাত্রীর মৃত্যু, কলকাতায় জরুরি অবতরণ
A
মনিটর রিপোর্ট
Published: January 21, 2024 | 12:00 AM1 min read

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) দিনগত রাতে কুয়েত থেকে ঢাকাগামী ফ্লাইটে এ ঘটনা ঘটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, বিমানের ওই ফ্লাইটটি কুয়েত থেকে ঢাকা আসছিল। এর মধ্যে এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় ফ্লাইটটি কলকাতা বিমানবন্দরের দিকে ডাইভার্ট করতে হয়। ফ্লাইটটি রাত ১২টা ৩২ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দরের চিকিৎসক ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।
এ ফ্লাইটের পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন ইশতিয়াক।
-B
Spread the word










