স্পাইস জেটে ফের যান্ত্রিক ত্রুটি-ক্ষোভ দেখালেন যাত্রীরা

ত্রুটির কারণে স্পাইস জেটের একটি উড়োজাহাজ উড়তে না পারায় উড়োজাহাজটি বাতিলের সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতে উত্তেজিত হয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।
কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, সোমবার (১৭ অক্টোবর)বিকেল ৬টা ৫০ নাগাদ পাটনাগামী এসজে ৯৫০৯ উড়োজাহাজটি ট্যাক্সিওয়ে থেকে ৮০ জন যাত্রী নিয়ে রওনা দেওয়ার সময় যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এরপরই পাইলট উড়োজাহাজটি পুনরায় ট্যাক্সিওয়ে ২৭ এ ফিরিয়ে আনেন।
সংস্থাটির প্রকৌশলীরা সঙ্গে সঙ্গে উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটি মেরামতির কাজে হাত লাগান। কিন্তু সমস্যা না মেটায় ৮০ জন যাত্রীকে নীচে নামিয়ে আনা হয়। উড়ান নিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।
কর্তৃপক্ষ জানায়, তাঁদের মধ্যে কয়েকজনকে ‘অ্যাকমোডেশন’ দেওয়া হয়েছে। অল্পসংখ্যক যাত্রী টিকিটের টাকাও ফেরত পান।
বেসরকারি ওই বিমান সংস্থার বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে আগেও উড়োজাহাজটি বাতিল হয়েছে। এর আগেও এই বেসরকারি সংস্থাকে শোকজ নোটিশ ধরানো হয়েছিল বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে।
গত তিন মাস আগে ১৮ দিনে ৮ বার জরুরি অবতরণ করেছিল বেসরকারি এই সংস্থারউড়োজাহাজটি। সংস্থাটির যাত্রী পরিষেবা ও নিরাপত্তা নিয়ে এবার প্রশ্ন তুলছেন যাত্রীদের একাংশ।
-B










