তীর্থযাত্রীদের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
A
মনিটর রিপোর্ট
Published: October 18, 2022 | 12:00 AM1 min read

ভারতের উত্তরাখণ্ডে কেদারনাথ তীর্থযাত্রীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
হিন্দু সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান কেদারনাথ। এটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াক জেলায় অবস্থিত। হিমালয় পর্বতমালার প্রায় চার হাজার মিটার উচ্চতায় রয়েছে মন্দাকিনী নদীর ধারে একটি মন্দির। ওই এলাকাটির নামই কেদারনাথ। তাই মন্দিরটির নামকরণ করা হয় কেদারনাথ মন্দির। দুর্গম পাহাড়ে অবস্থিত থাকায় সমতল থেকে তীর্থযাত্রীদের মধ্যে অনেকেই ব্যবহার করেন হেলিকপ্টার।
স্থানীয় সূত্র দাবি করছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই তীর্থযাত্রী বহনকারী ওই হেলিকপ্টার দুর্ঘটনা কবলিত হয়। তবে সরকারিভাবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
-B
Spread the word










