ক্রোয়েশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত
A
মনিটর রিপোর্ট
Published: April 03, 2023 | 12:00 AM1 min read

ক্রোয়েশিয়ার উত্তর অ্যাড্রিয়াটিক উপকূলে একটি ছোট উড়োজাহাজ উড্ডয়নের সময় বিধ্বস্ত হলে দুই বিদেশী আরোহীর মৃত্যু হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
বিমানবন্দরের পরিচালক নিনা ভজনিক জাগার সাংবাদিকদের জানান, অতি হালকা উড়োজাহাজটি পুলা বিমানবন্দরের রানওয়ের কাছে বিধ্বস্ত হয়।
তিনি আরো জানান, নিহতরা বিদেশী নাগরিক। কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজটির একটি জার্মান নিবন্ধন ছিল।
বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। বিমানবন্দর থেকে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে।
ক্রোয়েশিয়ার প্রাকৃতিক বিশুদ্ধ পানির এই উপকূলের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য পুলা। প্রতি বছর লাখ লাখ পর্যটক স্থানটি পরিদর্শন করেন ।
-B
Spread the word










