মধ্যপ্রদেশে প্লেন বিধ্বস্ত, নিহত দুই পাইলট

একটি চার্টার্ড প্লেন চালনা অনুশীলনের সময় দুজন শিক্ষানবিশ চালকসহ ভারতের মধ্য প্রদেশে বিধ্বস্ত হয়েছে। এতে শিক্ষানবিশ মহিলা পাইলট এবং প্রশিক্ষক সহ ২ জনেরই মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মার্চ)ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বালাঘাট জেলায়। ইতিমধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত চালকের ঝলসানো দেহ উদ্ধার হয়েছে। আরেকজনের দেহের খোঁজে তল্লাশি চলছে।
বালাঘাটের পুলিশ সুপার সমীর সৌরভ জানিয়েছেন, জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে লানজি এবং কির্নাপুরের পাহাড়ি এলাকায় শনিবার সন্ধ্যায় এটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলের অদূরে এক শিক্ষানবিশ চালকের দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি, আরেকজনের খোঁজ শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার বালাঘাটের কাছে মহারাষ্ট্রের বিরসি বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল প্লেনটি। তবে সন্ধ্যায় কির্নাপুর থানা এলাকার ভাক্কুটোলা গ্রামের ওই পাহাড়ি এলাকায় ঘন জঙ্গলের মধ্যে সেটি বিধ্বস্ত হয়। কী কারণে এটি দুর্ঘটনার কবলে পড়ল সে বিষয়ে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।
-B










