কান্তাসের বার্ষিক মুনাফা ১১০ কোটি ডলার

অস্ট্রেলিয়ান এয়ারলাইনস কান্তাস ১১০ কোটি ডলার বার্ষিক মুনাফা আয় করেছে। কভিড-১৯ অভিঘাতের পর এটাই প্রতিষ্ঠানটির সবচেয়ে বেশি বার্ষিক আয়। সম্প্রতি প্রতিবেদনে এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি
অস্ট্রেলিয়ার জাতীয় উড়োজাহাজ চলাচল প্রতিষ্ঠানটি জানায়, করোনাকালীন প্রতিষ্ঠানটি ৪৫০ কোটি ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে। যদিও বাম্পার ফলাফল শেয়ারহোল্ডারদের জন্য আনন্দের সংবাদ, তবে মহামারী-পরবর্তী সময়ে বেশি ভাড়ার অভিযোগ রয়েছে গ্রাহকদের মধ্যে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যালান জয়েস বলেন, ‘এটি একটি অসাধারণ পরিবর্তন, এ পরিবর্তন তৈরি করতে তিন বছর লেগেছে এবং এটা কঠিন ছিল।’ অবশ্য তিনি নভেম্বরে পদত্যাগ করবেন।
আরও পড়ুন: মুনাফায় ফিরেছে ইন্টারন্যাশনাল এয়ারলাইনস গ্রুপ
কান্তাস তার বুকিংয়ের পরিমাণ বাড়াতে প্রতিষ্ঠানটিকে আরো বড় আকারে পুনর্গঠন করেছে। করোনাকালীন প্রতিষ্ঠানটি হাজার হাজার কর্মীকে ছাঁটাই করে।
-B










