কাতার-বাহরাইন পুনরায় ফ্লাইট চালু হচ্ছে ২৫ মে থেকে
A
মনিটর রিপোর্ট
Published: May 17, 2023 | 12:00 AM1 min read
সম্পর্ক স্বাভাবিক করার অব্যাহত প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ২৫ মে থেকে কাতার-বাহরাইন দুই দেশের মধ্যে ফ্লাইট শুরু হচ্ছে।
বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বাহরাইনের বেসামরিক বিমান পরিবহন বিষয়ক সংস্থা এই পদক্ষেপের ঘোষণা দিয়েছে।
বাহরাইনের উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, উভয়ের মধ্যে ফ্লাইট পুনরায় চালু করা হলো ‘দুই ভ্রাতৃপ্রতিম দেশ’ এবং জনগণের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কাঠামোর মধ্যে এবং উভয় দেশের নেতৃত্ব এবং নাগরিকদের অভিন্ন আকাঙ্খা অর্জন।
উল্লেখ্য, উপসাগরীয় দেশদুটো গত মাসে সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দেয়।
-B
Spread the word










