নভেম্বরে চালু হচ্ছে রাজশাহী-কক্সবাজার ফ্লাইট

রাজশাহী থেকে কক্সবাজার রুটে চালু হতে যাচ্ছে উড়োজাহাজ চলাচল। আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে প্রতি সপ্তাহে নভোএয়ারের একটি ফ্লাইট এ রুটে চলাচল করবে।
বুধবার (২৬ অক্টোবর)বিকালে রাজশাহী নগর ভবনে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে নভোএয়ারের কর্মকর্তা ও রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে খায়রুজ্জামান সাংবাদিকদের বলেন, রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি উড়োজাহাজ চালু রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। এ রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে তিনি নভোএয়ার কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছিলেন। তারা প্রতি সপ্তাহে একটি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে। এতে পরিবার-পরিজন নিয়ে রাজশাহী থেকে কক্সবাজারে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন ভ্রমণপিপাসুরা। নভোএয়ারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি।
নভোএয়ারের বিভাগীয় প্রধান (বিপণন ও বিক্রয়) মেস-বাহ-উল ইসলাম বলেন, আগামী ১৬-১৭ নভেম্বর থেকে ফ্লাইট চালুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
প্রতি সপ্তাহে বুধবার অথবা বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী থেকে কক্সবাজারের উদ্দেশে নভোএয়ারের ফ্লাইট ছেড়ে যাবে। আবার প্রতি সপ্তাহে শনিবার অথবা রোববার বিকাল ৩টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। রাজশাহী থেকে কক্সবাজার যেতে সময় লাগবে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট। শিগগিরই ফ্লাইট চালুর তারিখ ও সময়সূচি চূড়ান্ত করা হবে। রাজশাহী-কক্সবাজার রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সভায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, সিনিয়র সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, পরিচালক শাহাদৎ হোসেন বাবু, পরিচালক সাদরুল ইসলাম, পরিচালক রিয়াজ আহমেদ খান, পরিচালক আব্দুল গাফফার, পরিচালক মাসুম সরকার, পরিচালক আসাদুজ্জামান রবি, পরিচালক সাজ্জাদ আলী, পরিচালক মতিউল হক, পরিচালক এস.এম আইয়ুব, নভোএয়ারের রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী, রাজশাহী এয়ারপোর্টের অপারেশন ইনচার্জ আসাদুজ্জামান শাওন, বরিশাল এয়ারপোর্টের অপারেশন ইনচার্জ সাজেদুল সাব্বির প্রমুখ উপস্থিত ছিলেন।চলাচল। আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে প্রতি সপ্তাহে নভোএয়ারের একটি ফ্লাইট এ রুটে চলাচল করবে।
-B










