পুঁজিবাজারে ভ্রমণ খাতে উত্থান

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ জানুয়ারী)সামান্য বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। সেই সঙ্গে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে।
এদিন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল ভ্রমণ ও অবকাশ খাতের শেয়ারে। ফলে খাতটির শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে এবং বড় উত্থান হয়েছে। এরপর দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে ছিল বিমা খাতের শেয়ার।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ভ্রমণ খাতের শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ৩০ শতাংশ। এদিন খাতটিতে মোট ৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ২টির দর বেড়েছে এবং ২টির অপরিবর্তিত ছিল।
এদিকে, বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় পাট খাতে শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে। খাতটিতে শেয়ারদর কমেছে ১ শতাংশ। এরপর দর বেশি কমেছে সিরামিক খাতের শেয়ারে। খাতটিতে দশমিক ৩০ শতাংশ শেয়ারদর কমেছে। দশমিক ১০ শতাংশ শেয়ারদর কমেছে তৃতীয় স্থানে ছিল খাদ্য ও আনুষঙ্গিক, বস্ত্র, ব্যাংক এবং প্রকৌশলী খাত।
-B










