স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে রিয়াদ এয়ারের চুক্তি

স্প্যানিশ ফুটবল ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে কয়েক বছরের জন্য নতুন চুক্তি করেছে রিয়াদ এয়ার। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফুটবলপ্রেমীদের কাছে নিজেদের ব্যাপারে জানাতে এ স্পন্সরশিপ চুক্তি করেছে নতুন এ এয়ারলাইনস কোম্পানি।
চুক্তি অনুযায়ী, রিয়াদ এয়ার ক্লাবের মূল স্পন্সর ও অফিশিয়াল এয়ারলাইনস সহযোগী হিসেবে কাজ করছে। অ্যাতলেটিকো মাদ্রিদের প্রধান নির্বাহী মিগুয়েল অ্যাঞ্জেল গিল বলেন, ‘ক্লাবের প্রধান স্পন্সর হিসেবে রিয়াদ এয়ার যুক্ত হওয়ায় আমরা আনন্দিত। এ অংশীদারত্ব বিশ্বজুড়ে আমাদের ভক্তদের আরো ভালো অভিজ্ঞতা দেয়ার একটি দুর্দান্ত সুযোগ তৈরি করবে। এছাড়া আমি নিশ্চিত রিয়াদ এয়ারের সঙ্গে এ জোট আমাদের ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’
প্রেস বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, চলতি বছরের ১২ মার্চ যাত্রার পর এটিই রিয়াদ এয়ারের প্রথম স্পোর্টস স্পন্সরশিপ চুক্তি।
আরও পড়ুন: ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের টিকেট বিক্রয় শুরু ২৫ আগস্ট
২০২৫ সাল থেকে এয়ারলাইনসটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে বলে সূত্রে জানা গেছে। ২০৩০ সালের মধ্যে কোম্পানিটি বিশ্বের ১০০টি স্থানের সঙ্গে সৌদির সংযোগ স্থাপনে আশাবাদী।
-B










