আমিরাতের ডেলিভারি পরিষেবায় যুক্ত হচ্ছে রোবট ড্রোন

ডেলিভারি পরিষেবার জন্য রোবট ড্রোনের দিকে ঝুঁকছে সংযুক্ত আরব আমিরাত। এজন্য চীনের বৃহত্তম ডেলিভারি পরিষেবা প্রতিষ্ঠান মেইতুয়ান ইউএএসের সঙ্গে কাজ করবে মধ্যপ্রাচ্যের দেশটি।
মেইতুয়ান ২০২১ সাল থেকেই চীনের প্রধান তিনটি শহরে খাদ্য ও প্রয়োজনীয় পণ্য সরবরাহের সহজ ও সাশ্রয়ী উপায় হিসেবে ড্রোনের ব্যবহার শুরু করেছে। আরব আমিরাতের বাজারে প্রবেশের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের পরিষেবা খাতে আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে প্রতিষ্ঠানটির জন্য। এর আগে দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মুহম্মদ বিন রশিদ আল মাকতুম ড্রোন পরিষেবাকে বাণিজ্যিকভাবে সম্প্রসারণের উদ্যোগ নেন।
আরও পড়ুন: দেড় মাস পর ভেসে উঠেছে রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতু
মেইতুয়ানের সংযুক্তিকে তিনি আরব আমিরাতের ড্রোন সক্ষমতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন। চীনা প্রতিষ্ঠানটি চলতি সপ্তাহেই দুবাইয়ে চতুর্থ প্রজন্মের নতুন এম-ড্রোন প্রদর্শনের আয়োজন করে। আড়াই কেজি ওজন পরিবহনে সক্ষম ড্রোনটি যেকোনো আবহাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে।
-B










