সান ফ্রান্সিসকোর নতুন হটস্পট হবে প্রেসিডিও

নতুন উদ্যোক্তাদের মূলধন সরবরাহকারী ফার্ম হেডলাইন সান ফ্রান্সিসকোর সবচেয়ে আকর্ষণীয় আকাশচুম্বী ভবনগুলোর একটি। তবে কয়েক দশক ধরে আকাশচুম্বী ভবন বলতেই পিরামিড সদৃশ ট্রান্স আমেরিকা বিল্ডিংয়ের কথাই উঠে আসত। এমন সুউচ্চ ৪৩তলা ভবন থেকে কর্মচারীরা শহরের দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করছেন। এরপর এল কভিড-১৯ মহামারী।
প্রকাশিত এক খবর অনুযায়ী, হেডলাইনের ইজারা শেষ হওয়ার পর সেখানে থাকা কোম্পানিগুলোকে অফিস সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সব শেষে ৪০০ কোটি ডলারের বিনিময়ে নান্দনিক ও সুরক্ষিত প্রেসিডিওতে কার্যক্রম স্থানান্তর করে। যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে অবস্থিত বিখ্যাত দর্শনীয় স্থান গোল্ডেন গেট ব্রিজের পাশে অবস্থিত প্রেসিডিও মূলত একটি পরিত্যক্ত সামরিক ঘাঁটি থেকে পরিণত জাতীয় উদ্যান।
শুধু হেডলাইন একা নয়, উদ্যোক্তা অর্থায়ন ফার্মগুলো ক্রমবর্ধমানভাবে সান ফ্রান্সিসকো শহরের বাইরে বাড়ি খুঁজে খুচরা ও অন্যান্য ব্যবসা শুরু করছে। উদাহরণ হিসেবে গত মাসে ওয়েস্টফিল্ড বলেছিল, তারা ২০ বছর কার্যক্রম চালানো শপিং মলটি ছেড়ে দিচ্ছে। কারণ ২০১৯ সালের পর এখানে লোকসমাগম ৪৩ শতাংশ কমে গেছে। এখানে উদ্যোক্তা অর্থায়ন ফার্মগুলো বৃহত্তর প্রযুক্তি শিল্পের জন্য ভূমিকা রাখতে পারে। এ ধরনের কোম্পানিগুলো সাধারণত স্টার্টআপ প্রতিষ্ঠাতা ও জনসাধারণের জন্য একটি ভরসার জায়গা হতে পারে।
হেডলাইনের ম্যানেজিং পার্টনার ম্যাথিয়াস শিলিং সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘প্রেসিডিও এমন একটি জায়গা, যেমনটি ভবিষ্যৎ কর্মপরিবেশ হিসেবে আমরা কল্পনা করেছিলাম।’
শিলিং বলেন, ‘এটি বেশ শান্ত ও নিরিবিলি একটি জায়গা, যেখানে আমি মনে করি কর্মীদের সৃজনশীলতা জাগিয়ে তোলে এবং মানুষকে উদ্দীপিত করে। আমরা বাইরে মিটিং করি এবং এখানকার বিশাল লনে ঘুরে বেড়াই।’
শপিফাই, ফিটবিট, ফরেরানার ভেনচারস ও ভেনচার স্টুডিও অ্যাটমিককে অর্থায়নকারী ফেলিসিস ভেনচারসসহ অন্যান্য ভেনচার ক্যাপিটালিস্ট প্রেসিডিওর অন্যতম বৃহৎ অফিস কমপ্লেক্স লেটারম্যান বিল্ডিংয়ের কার্যক্রম শুরু করেছে।
সাবেক সামরিক ঘাঁটি থেকে পরিবর্তিত এ বাণিজ্যিক হটস্পট ও পার্ক ‘প্রেসিডিও’ সান ফ্রান্সিসকো উপদ্বীপে অবস্থিত। জাতীয় উদ্যান হওয়ায় এলাকাটিতে ফেডারেল পুলিশ টহল দেয়। ফলে নিরাপদ স্থান হিসেবেও পরিচিত হয়ে উঠছে প্রেসিডিও।
ভিসি ফার্ম ক্যাম্ব্রিয়ান ভেনচুর পরিচালক এবং ২০১৩ সাল থেকে প্রেসিডিওতে বসবাস ও কাজ করে আসা রেক্স স্যালসবারি বলেন, ‘এটি শহরতলীর চেয়ে শতভাগ নিরাপদ। প্রেসিডিওতে কোনো উন্মুক্ত মাদক সেবন চলে না। কোনো গৃহহীন ছাউনি (বস্তি) নেই। এখানে ভবঘুরেদের আনাগোনা কম।’
-B










