৩৪ কোটি ডলারে দৃষ্টিনন্দন পার্ক বানাচ্ছে সৌদি আরব
A
মনিটর রিপোর্ট
Published: December 26, 2023 | 12:00 AM1 min read

নাগরিকদের বিনোদনের জন্য সৌদি আরবের আসির প্রদেশে ৩৪ কোটি ৬৬ লাখ ডলার ব্যয়ে নির্মিত হচ্ছে একটি পার্ক। এই প্রকল্প বাস্তবায়ন করছে সৌদি বিনোদন উদ্যোক্তা সেভেন আভা।
এ প্রকল্পের মাধ্যমে ২০৩০ সাল নাগাদ অন্তত ৫ লাখ মানুষের বিনোদনের ব্যবস্থা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রায় ৬৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত হচ্ছে প্রকল্পটি।
গত সপ্তাহে এমন তথ্য জানিয়েছে সেভেন আভা। প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের বিনোদনসহ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। নাগরিক ক্লান্তি দূর করতে প্রকল্পটি বিশেষ ভূমিকা রাখবে।
-B
Spread the word










