দিনে ৪ থেকে ৬ হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি
A
মনিটর রিপোর্ট
Published: December 18, 2024 | 12:00 AM1 min read

দুবাইঃ বাংলাদেশি কর্মীদের জন্য প্রতিদিন ৪ হাজার থেকে ৬ হাজার ভিসা দিচ্ছে সৌদি আরব। আগামীতে এ হার অব্যাহত থাকবে বলেও আশা করা হচ্ছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুবাইভিত্তিক একটি গণমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
বাংলাদেশ থেকে পাওয়া তথ্যের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, গত মাসে সৌদি আরব ৮৩ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছে। এটি দেশটিতে এক মাসে বিশ্বের যেকোনো দেশের জন্য সর্বোচ্চ নিয়োগ।
২০৩০ সালের রিয়াদ এক্সপো ও ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপসহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। এর জন্য এয়ারপোর্ট, রেলওয়ে ও স্টেডিয়ামের মতো বিশাল অবকাঠামো প্রকল্প রয়েছে তাদের। এ সব প্রকল্প দ্রুত বাস্তবায়নে শ্রমশক্তির চাহিদা বাড়িয়েছে দেশটি।
-B
Spread the word










