প্রবাসীদের রি-এন্ট্রি ভিসা ফি দ্বিগুণ করলো সৌদি সরকার

সৌদি সরকার বহির্গমন/পুনরায় প্রবেশের ভিসা ফি দ্বিগুণ সহ সৌদি আরবের বাইরে অবস্থানরত প্রবাসীদের জন্য ইকামা (রেসিডেন্সি পারমিট) ফি বৃদ্ধি করেছে।
নতুন সংশোধনী অনুসারে, বহির্গমন/পুনরায় প্রবেশের ভিসার ফি দুই মাসের জন্য ২০০ রিয়াল প্রদান করতে হবে। পাশাপাশি ভিসার মেয়াদ ২ মাস পার হওয়ার পর প্রতি অতিরিক্ত মাসের জন্য অতিরিক্ত ১০০ রিয়াল চার্জ করা হবে। তবে উক্ত ফি শুধুমাত্র সৌদি আরবেরমধ্যে অবস্থানরত প্রবাসীর জন্য প্রযোজ্য হবে।
যদি কোন প্রবাসী সৌদি আরবের বাইরে থাকেন এবং ইকামা বৈধ থাকে এবং মেয়াদ বৃদ্ধি করতে চান তবে প্রতি অতিরিক্ত মাসে ফি দ্বিগুণ হবে। এর পাশাপাশি মাল্টিপল এন্ট্রি ৩ মাস মেয়াদি ভিসার জন্য ৫০০ রিয়াল এবং প্রতি অতিরিক্ত মাস মেয়াদ বৃদ্ধির জন্য ফি ২০০ রিয়াল লাগবে, তবে যদি কোন প্রবাসী সৌদি আরবের বাইরে থাকেন এবং ভিসার মেয়াদ বৃদ্ধি করতে চান তাহলে এই ফি দ্বিগুন হয়ে যাবে। অর্থাৎ প্রতি মাসে ৭০০ রিয়াল প্রদান করতে হবে।
এর পাশাপাশি সৌদি আরবে অবস্থানরত অবস্থায় প্রবাসীরা ইকামা (রেসিডেন্সি পারমিট) নবায়নের জন্য যে ফি দিতেন বাইরে অবস্থানরত অবস্থায় তা দ্বিগুন প্রদান করতে হবে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেয়া এই সিদ্ধান্ত ইতিমধ্যেই সরকার কার্যকর করেছে।
-B










