বাংলাদেশসহ আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়িয়েছে সৌদিয়া

ঢাকা : সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সৌদিয়া) জুলাই-আগস্ট মাসে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের জন্য ৭.৪ মিলিয়নের বেশি আসন ব্যবস্থা নিশ্চিত করে ২০২৩ সালের গ্রীষ্মের জন্য অপারেশনাল পরিকল্পনা করেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।
এয়ারলাইন্সটি ৩২ হাজার ৪০০টির বেশি ফ্লাইট পরিচালনা করবে। এর মাধ্যমে ভ্রমণের মৌসুমে অধিক যাত্রীর চাহিদা মেটানো এবং নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানোসহ নিরবচ্ছিন্ন সেবা দিতে চায় তারা।
সৌদিয়া'র সিইও, ক্যাপ্টেন ইব্রাহিম কোশি, সারা বছর বিশেষ করে পিক সিজনে অপারেশন পরিচালনার ক্ষেত্রে এয়ারলাইন্সের অভিজ্ঞতার উপর জোর দেন। পরিবল্পনার মধ্যে রয়েছে ফ্লাইট বৃদ্ধি, আসন সংখা বাড়ানো এবং বাংলাদেশিদের চাহিদা মেটাতে মৌসুমী গন্তব্যের প্রবর্তন।
তিনি এভিয়েশন শিল্পের বিভিন্ন চ্যালেঞ্জের কথাও স্বীকার করেন, যার মধ্যে মক্কা থেকে হজযাত্রীদের ফেরার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। মৌসুমি ভ্রমণ এবং হজ-যাত্রা নিশ্চিত করতে এয়ারলাইন্সটি নতুন নতুন সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত করেছে ।
১৬৪টি বিশ্বমানের উড়োজাহাজের বহরের সাথে, সৌদিয়া গ্রুপ তার পরিষেবা, স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার জন্য বিশ্বব্যাপী বিপুল খ্যাতি অর্জন করেছে, এবং সেইসাথে অনেক ঈর্ষণীয় পুরস্কারও পেয়েছে।
এয়ারলাইন্সটি ভ্রমণকারীদের ভোটের ভিত্তিতে ২০২৩ সালে র্যাঙ্কিংয়ে ২৩তম স্থানে উঠে এসেছে। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত প্যারিস এয়ার শো ২০২৩ "লো বুর্জেট" এর ৫৪তম সংস্করণের সময় এটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য দরজা খুলছে সৌদি আরব
এই বছরের শুরুর দিকে, সৌদিয়া গ্রুপ ২৫টি নতুন আন্তর্জাতিক গন্তব্য সংযোজনের ঘোষণা করেছে। ১০০টিরও বেশি গন্তব্যে তার নেটওয়ার্ক বিস্তৃত করেছে। এই সম্প্রসারণের লক্ষ্য বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য আরও বিকল্প প্রদান করা এবং সৌদি আরবের সাথে বিশ্বকে সংযুক্ত করা। গ্লোবাল স্কাইটিম জোটের অংশ হিসেবে, অতিথিরা ১৭০টি দেশে ১,০০০টি গন্তব্যে প্রবেশ করতে পারবেন এবং বিশ্বব্যাপী ৭৯০টিরও বেশি প্রথম-শ্রেণীর এবং ব্যবসায়িক-শ্রেণীর লাউঞ্জ উপভোগ করতে পারবেন।
-B










