মিতালী ট্রেনের সূচি ও ভাড়া নির্ধারণ
ঢাকা-নিউ জলপাইগুড়ি

ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নিউ জলপাইগুড়ি চলাচলকারী মিতালী আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেনের সময়সূচি ও ভাড়া নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়।
বিজ্ঞপ্তি বলা হয়, ট্রেনটি নিউ জলপাইগুড়িতে ছাড়বে রোববার ও বুধবার নিউ জলপাইগুড়িতে সময় ১১৪৫ (আইএসটি) ও হলদিবাড়িতে ১২৫৫/১৩০৫ (আইএসটি), চিলাহাটিতে ১৩৫৫/১৪২৫ (বিএসটি) এবং ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে ২২৩০ (বিএসটি)।
এমনিভাবে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সোমবার ও বৃহস্পতিবার ২১৫০ (বিএসটি) ছেড়ে চিলাহাটি ০৫৪৫/০৬১৫ (বিএসটি), হলদিবাড়িতে ০৬০০/০৬০৫ (আইএসটি), নিউ জলপাইগুড়ি পৌঁছাবে ০৭১৫ (আইএসটি)।
রেলের প্রাপ্য ভাড়া, ভ্যাট, ট্রাভেল ট্যাক্সসহ সর্বমোট ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি বার্থ চার হাজার ৯০২ টাকা, এসি সিট তিন হাজার ৮০২ টাকা, এসি চেয়ার দুই হাজার ৭০১ টাকা। পাঁচ বছর বয়স পর্যন্ত অপ্রাপ্ত বয়স্ক যাত্রী টিকিটের ক্ষেত্রে ৫০ শতাংশ ভাড়া প্রযোজ্য হবে।
ট্রেন কম্পোজিশন এসি (বার্থ/সিট) চারটি, এসি চেয়ার চারটি, ব্রেক ভ্যানসহ পাওয়ার কার রয়েছে দুটি। আগামী ২৭ মার্চ এ ভাড়া কার্যকরের কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
মিতালি এক্সপ্রেস ট্রেন ভারত ও বাংলাদেশের মধ্যে তৃতীয় আন্তর্জাতিক যাত্রীবাহী ট্রেন। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী ২৬ মার্চ থেকে দুই দেশের মধ্যে দীর্ঘ ২৫ মাস পর যাত্রীবাহী মিতালি ট্রেন চলাচল শুরু হওয়ার কথা রয়েছে।
মিতালী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি ও ঢাকা ক্যান্টনমেন্ট ছাড়াও হলদিবাড়ি ও চিলহাটি স্টেশন ধরবে।
সর্বোচ্চ ২০ কেজি ওজনের মালামাল বিনামূল্যে বহন করা যাবে। ২০ কেজির ওপরে কিন্তু ৩৫ কেজির নিচে ওজন হলে প্রতি কেজিতে ২ ডলারের সমপরিমাণ টাকা এবং ৩৫ কেজির উপরে ওজন হলে প্রতি কেজিতে ১০ ডলারের সমপরিমাণ টাকা অতিরিক্ত যুক্ত হবে।
-B










