শফিউল আজিম বিমানের নতুন এমডি
৬ মাসেরও কম সময় আগেই রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে বিদায় নিলেন অতিরিক্ত সচিব মো. যাহিদ হোসেন।
নতুন করে এ পদে দায়িত্ব পেলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শফিউল আজিম।
বুধবার (৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। বিদায়ী এমডি মো. যাহিদ হোসেনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে। একই আদেশে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রাহাত আনোয়ারকে বাংলাদেশ জুট মিলস্ করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে।
উল্লেখ্য, ১বছর ৪ মাসের মাথায় বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে অতিরিক্ত সচিব ড. আবু সালেহ্ মোস্তফা কামালকে সমাজ সেবা অধিদফতরের মহাপরিচালক হিসেবে বদলি করে বিমানের পরিচালক ( প্রশাসন ও মানবসম্পদ) মো. যাহিদ হোসেনকে চলতি বছরের ১৩ জুলাই বিমানের এমডি হিসেবে নিয়োগ দেয় সরকার।
-Biplob










