শাহজালাল বিমানবন্দর - পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত দুই উড়োজাহাজ

ঢাকা : ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (১২ আগষ্ট)উড্ডয়নের সময় দুটি এয়ারলাইনসের উড়োজাহাজের সঙ্গে পাখির সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রথম ঘটনাটি ঘটে ঢাকা-ব্যাঙ্কক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের-বিজি ৩৮৮ ফ্লাইটের সঙ্গে। বিমানের একজন সিনিয়র পাইলট জানান, উড্ডয়নের সময় রানওয়েতে উচ্চ গতিতে থাকা উড়োজাহাজের সঙ্গে পাখির ধাক্কা লাগে।
এতে উড়োজাহাজের একটি চাকা ফেটে যায়। উড্ডয়ন বাতিল হওয়ায় পরে যাত্রীদের ট্যাক্সিওয়েতে নামতে হয়। বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই যাত্রীদের পরে বিমানের অন্য একটি উড়োজাহাজে করে ব্যাঙ্ককে নিয়ে যাওয়া হয়। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি এখন বিমানের প্রকৌশলীদলের তত্ত্বাবধানে আছে।
দ্বিতীয় ঘটনায় ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট উড্ডয়নের সময় পাখির ধাক্কা লাগে। এতে উড়োজাহাজটির বাঁ পাশের ইঞ্জিনের তিনটি ব্লেড ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি চাকা গলে যায়। এর আগে গত বছরের ডিসেম্বরে শাহজালালে অবতরণের সময় ইঞ্জিনে পাখির আঘাতে বিমানের একটি ড্রিমলাইনার ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: রাশিয়ায় সরাসরি ফ্লাইট চালু করছে মিয়ানমার
জানা গেছে, হযরত শাহজালাল বিমানবন্দরের পাশের লেক লিজ নিয়ে করা হয় মাছ চাষ। আছে পরিত্যক্ত ডোবা-নালা, আবর্জনা; আছে রানওয়ের সবুজ ঘাস, যা আকৃষ্ট করে পাখিদের। প্রতিদিনই মাছ আর কীটপতঙ্গ খেতে এখানে হাজির হয় ঝাঁকে ঝাঁকে পাখি। রানওয়েতেও চলে আসে তারা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ‘পাখি তাড়ানোর কমিটি’ করেও সমস্যার সমাধান মেলেনি। আমাদের বিমানবন্দরে দুই পাশে দুই শিফটে বার্ড শ্যুটার প্রতিদিন কাজ করছে। এ ছাড়া প্যাসিভ ডিভাইসও আছে। এর পরও বৃষ্টির পর পাখির আগমন বাড়ায় ঘটনা ঘটেছে।’
জানতে চাইলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘শনিবার কম সময়ের ব্যবধানে দুটি উড়োজাহাজের সঙ্গে পাখির ধাক্কার ঘটনা ঘটেছে।
-B










