শেয়ারট্রিপের চতুর্থ বর্ষপূর্তিতে মাসব্যাপী অফার

ঢাকা : দেশের শীর্ষস্থানীয় ট্রাভেল টেক প্রতিষ্ঠান শেয়ারট্রিপ ৪ বছরে পদার্পণ করেছে। এ মুহূর্তকে গ্রাহকের সঙ্গে উদযাপন করতে সব ধরনের সেবায় মাসব্যাপী ছাড়ের অফার নিয়ে এসেছে শেয়ারট্রিপ। বর্ষপূর্তির এ ক্যাম্পেইনটি ১ আগস্ট শুরু হয়েছে, চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত। হোটেল, ফ্লাইট, ভিসা, হলিডে প্যাকেজসহ আরো প্যাকেজ নিয়ে এসেছে ক্যাম্পেইনটি।
শেয়ারট্রিপের সব সেবার ওপর উপস্থিত ছাড়ের সঙ্গে বর্ষপূর্তির ক্যাম্পেইন উপলক্ষে অতিরিক্ত ৪ শতাংশ ছাড়ের অফার নিয়ে এই ক্যাম্পেইন সাজানো হয়েছে। তাছাড়া ফ্লাইটের ক্ষেত্রে ২ হাজার টাকা, হলিডে প্যাকেজের ক্ষেত্রে ৪ হাজার টাকা ও ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে ৪০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। হোটেলের ক্ষেত্রে অফারগুলো ১-৭ আগস্ট পর্যন্ত পাওয়া যাবে। পাশাপাশি ফ্লাইটের অফারগুলো পাওয়া যাবে ৮-১৪ আগস্ট পর্যন্ত। সে সঙ্গে হলিডে প্যাকেজের অফারগুলো ১৫-২১ আগস্ট ও ভিসার অফারগুলো ২২-২৮ আগস্ট পর্যন্ত পাওয়া যাবে। গ্রাহক শেয়ারট্রিপের ওয়েবসাইট ও অ্যাপ থেকে আকর্ষণীয় এসব অফার উপভোগ করার সুযোগ পাবেন।
২০১৯ সালের ৩০ জুলাই যাত্রা শুরুর পর থেকে গত চার বছরে অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে শেয়ারট্রিপ। গত বছর শীর্ষস্থানীয় এ ট্রাভেল টেক প্রতিষ্ঠানটি বিস্তৃত পরিসরের কৃতিত্ব অর্জনের পাশাপাশি ঘটনাবহুল সময় পার করেছে। ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণকারীদের জন্য নানা পরিসরে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ইবিএল ও মাস্টারকার্ডের সহযোগিতায় বাংলাদেশের প্রথম কো-ব্র্যান্ডেড ট্রাভেল ক্রেডিট কার্ড ‘স্কাইট্রিপ’ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
Read More: ShareTrip becomes title sponsor of Monitor Airline of the Year 2023
শেয়ারট্রিপের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক বলেন, ‘বিগত বছরগুলোয় অসংখ্য মাইলফলক ও কৃতিত্ব অর্জন করেছে শেয়ারট্রিপ। শেয়ারট্রিপ ইউজার ছাড়া আমাদের এ অবিশ্বাস্য প্রবৃদ্ধি ও সাফল্য অর্জন সম্ভব হতো না। ভ্রমণ অভিজ্ঞতা উন্নত এবং এ খাতকে সামনের দিকে এগিয়ে নেয়ার পাশাপাশি জীবনের সব ক্ষেত্রে আমাদের ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করতেই আমরা শেয়ারট্রিপ নিয়ে যাত্রা শুরু করি।’
-B










