টাইটানিকের চেয়েও ২০ গুণ বড় জাহাজ

বিশ্বের সবচেয়ে বড় জাহাজটি টাইটানিকের চেয়েও ২০ গুণ বড়। নাম ‘হারমনি অব দ্য সিজ’। এক সময় টাইটানিক পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ হিসেবে খ্যাতি পায়। কিন্তু এখন টাইটানিকের চেয়ে বড় জাহাজ রয়েছে অনেক। তবে টাইটানিকের চেয়ে ২০ গুণ বড় জাহাজ এটাই প্রথম। ‘হারমনি অব দ্য সিজ’ জাহাজটিকে
বলা হচ্ছে ভাসমান মহানগরী। বিশে^ এ পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় ও ভারী জাহাজ এটি। ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন বন্দর থেকে চোখধাঁধানো এই জাহাজের উদ্বোধন করা হয়।
‘হারমনি’ যেন সমুদ্রের মধ্যে আরেক পৃথিবী। ভূমধ্যসাগর বা ক্যারিবিয়ানে ছুটিছাটায় সবচেয়ে বেশি বিনোদন দিতে জাহাজটি আয়োজনের কোনো কমতি রাখেনি। ১ হাজার ১৮৭ ফুট লম্বা ও ২৩০ ফুট উচ্চতার জাহাজটি ৬ হাজার ৭৮০ জন যাত্রী বহন করতে পারে। বিশে^র সবচেয়ে বেশি যাত্রী ধারণক্ষমতার ভ্রমণজাহাজ এটি।
জাহাজটি বানাতে কাজ করেছেন মোট ২ হাজার ৫০০ শ্রমিক। রয়েল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল নৌবহরের ২৫তম জাহাজ ‘হারমনি’ বানাতে খরচ হয়েছে ৭০০ মিলিয়ন পাউন্ড। দ্রুততার দিক থেকে জাহাজটি ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে ছোটে। এতে রয়েছে মোট ১৮টি ডেক। এর মধ্যে ১৬টি ডেকে রয়েছে ২ হাজার ৭৪৭টি কেবিন, যা অন্য যে কোনো জাহাজের চেয়ে অনেক বেশি। এটি এত বড় যে যাত্রীরা যাতে হারিয়ে না যান সে জন্য তাদের জিপিএস অর্থাৎ গ্লোাবাল পজিশনিং সিস্টেম ব্যবহার করতে হয়।
দুটি তলা নিয়ে বিস্তৃত জাহাজের সিগনেচার রুমটিকে রয়েল লফট স্যুট বলা হয়। রয়েল লফট স্যুটের প্রথম তলায় রয়েছে ১ হাজার ৬০০ স্কয়ার ফুটের লিভিং স্পেস। অন্যদিকে ৮৭৪ স্কয়ার ফুটের দ্বিতীয় তলাটি বড় কোনো অ্যাপার্টমেন্টের চেয়েও অনেক বড়।

-B