সিঙ্গাপুরগামী প্লেনের জরুরী অবতরণ কলকাতা বিমানবন্দরে

ফের কলকাতা বিমানবন্দরে উড়োজাহাজের জরুরী অবতরণ হল। মেডিকেল টিমকেও চিকিৎসার জন্য তৈরি রাখা হয়েছিল। চিকিৎসার যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে জানানো হলে মাঝ আকাশে চিকিৎসা যেখানে সম্ভব হয় না তখনই নিকটবর্তী কলকাতা এয়ারপোর্ট উড়োজাহাজটি নামানো হয়। এক্ষেত্রেও তেমনটাই হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার(৬ অক্টোবর) রাতে।
ইস্তাম্বুল থেকে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল তুর্কি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ । আচমকাই কলকাতা বিমানবন্দরে জরুরী অবতরণ করল উড়োজাহাজটি। সূত্রের খবর, ওই উড়োজাহাজ'র এক যাত্রী মাঝ আকাশেই অসুস্থতা বোধ করেন। তাঁর তখনই চিকিৎসার প্রয়োজন ছিল। ওই যাত্রীর বয়স ৬৯ বছর। তাঁর চিকিৎসার জন্য দ্রুত বিমানটিকে কলকাতা বিমানবন্দরে জরুরী অবতরণ করা হয়। ওই ব্যক্তির শ্বাসকষ্ট জনিত সমস্য়া হচ্ছিল। নাক মুখ দিয়েও রক্ত বের হয় বলে খবর। তাঁকে আপাতত চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এবারই প্রথম নয়। এর আগেও কলকাতা বিমানবন্দরে এভাবেই উড়োজাহাজ জরুরী অবতরণের ঘটনা হয়েছিল। গত অগস্ট মাসে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ৫০ বছর বয়সী একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর তৎক্ষণাৎ চিকিৎসার প্রয়োজন ছিল। এদিকেউড়োজাহাজটি সিডনি থেকে দিল্লি যাচ্ছিল। তার আগেই কলকাতা বিমানবন্দরে উড়োজাহাজটি জরুরী অবতরণ করা হয়।
ওই যাত্রীর শ্বাসকষ্টের সমস্য়া হচ্ছিল। শরীর নীল হয়ে যাচ্ছিল। এরপরই উড়োজাহাজটিকে কলকাতা বিমানবন্দরে নামানো হয়। পরে ওই যাত্রীকে কলকাতার চার্নক হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক ছিল।
-B










