বেবিচকের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি
A
মনিটর রিপোর্ট
Published: December 19, 2022 | 12:00 AM1 min read

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তা/কর্মচারীদের গৃহনির্মাণ, জমিসহ বাড়ি এবং ফ্ল্যাট ক্রয়ের জন্য ঋণ প্রদান নীতিমালা-২০২১ কার্যকরে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
ঢাকার কুর্মিটোলায় বেবিচক কর্তৃপক্ষের সদর দপ্তরে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানের উপস্থিতিতে সোনালী ব্যাংকের সিইও ও এমডি মো. আফজাল করিম এবং বেবিচকের পক্ষে সদস্য মিজানুর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেবিচক সদস্য মো. মাহবুব আলম তালুকদার, এয়ার কমোডর রেয়াদাদ হোসেন, এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী, এয়ার কমোডর কাওসার, পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, অগ্রণী ব্যাংকের সিইও অ্যান্ড এমডি মো. মুরশেদুল কবীর, রূপালী ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর এবং সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান মজুমদার।
-B
Spread the word










