শ্রীলংকান হলিডেজ প্যাকেজে ইবিএল কার্ডধারীদের জন্য ডিসকাউন্ট
A
মনিটর রিপোর্ট
Published: July 23, 2023 | 12:00 AM1 min read

ঢাকাঃ শ্রীলংকান হলিডেজ অফারকৃত বিভিন্ন হলিডে প্যাকেজ ক্রয় করলে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) কার্ডধারীদের বিশেষ মূল্যছাড় দেয়া হবে।
সম্প্রতি, ঢাকায় এতদসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের পর বিনিময় করছেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং শ্রীলংকান হলিডেজের বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি সায়মন হলিডেজের মহা-ব্যাবস্থাপক মোঃ ইউসুফ সোহেল।
ইবিএল ব্যাংকাস্যুরেন্স এবং স্টুডেন্ট ব্যাংকিং ও রিটেইল প্রপোজিশন প্রধান মোঃ বিন মাজিদ খাঁন এবং সায়মন হলিডেজের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোঃ সবরুল হক জায়গীরদার এসময় উপস্থিত ছিলেন।
-N
Spread the word










