দিল্লি বিমানবন্দরে স্পাইসজেটের উড়োজাহাজে আগুন
নয়াদিল্লি : রক্ষণাবেক্ষণ ঘিরে কিছু দেখভাল চলছিল উড়োজাহাজটিতে। সেই সময় উপস্থিত প্রকৌশলীরা লক্ষ্য করেন উড়োজাহাজের একটি ইঞ্জিনে আগুন। সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ডাকা হয়।
এই অগ্নিকাণ্ডের ঘটনা অন্য একটি উড়োজাহাজের টেক্সিওয়ে থেকে ফোনে ধারণ করেন এক যাত্রী। খুব কাছ থেকে তিনি দেখতে পান ওই উড়োজাহাজ থেকে কীভাবে ধোঁয়ার কুণ্ডলী দানা বাঁধছে।
ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা সকলেই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। অন্যদিকে, ঘটনার বিষয়ে এক বিবৃতিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ২৫ জুলাই, স্পাইসজেট কিউ৪০০ প্লেন রক্ষণাবেক্ষণের সময় এএমই#১ ইঞ্জিনে আগুন ধরে যায়। এটি একটি টার্বো-প্রপ প্লেন।
বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, রাত ৮টার দিকে গ্রাউন্ড করা উড়োজাহাজের একটি ইঞ্জিনে আগুনের খবর পাওয়া যায় এবং পরে তা নিভিয়ে ফেলা হয়।
উল্লেখ্য, ডিজিসিএ সদ্যই স্পাইসজেট থেকে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নজরদারি তুলে নিয়েছে। তারই মাঝে এভাবে উড়োজাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে তোলপাড় তৈরি হয়েছে।
উল্লেখ্য, গত ২২ জুন এই এয়ারলাইন্সকে নিরাপত্তার তদারকি সংক্রান্ত ঘটনায় নজরদারিতে রেখেছিল ডিজিসিএ। তারপর জিডিসিএ দেশের বহু জায়গায় স্পাইসজেটকে ঘিরে নজরদারি ও পর্যবেক্ষণ চালায়। দেশের ১১ টি জায়গায় এয়ারলাইন্সের বিমানে ৫১ টি স্পট চেক সম্পন্ন হয় বলে জানা যায়।
জিজিসিএর তরফে জানানো হয়েছে ২৩ টি এয়ারক্রাফ্টকে তারা তদারকি করেছে। তার ভিত্তিতে ৯৫ টি পর্যবেক্ষণ ডিজিসিএর টিম তুলে ধরেছে বলেও জানা যায়। ডিজিসিএর তরফে যে বিজ্ঞপ্তি এসেছে, তাতে বলা হয়েছে, ‘ বোয়িং৭৩৭ এবং বোম্বার্ডিয়ার ডিএইচসি কিউ-৪০০ ফ্লিটে ভারতের ১১টি স্থানে ৫১ টি স্পট চেক করা হয়েছিল, যেখানে মোট ২৩টি উড়োজাহাজ পরিদর্শন করা হয়েছিল এবং ডিজিসিএ দলগুলি দ্বারা ৯৫টি পর্যবেক্ষণ করা হয়েছিল।’ আর ঠিক সেই সমস্ত পর্বের পর যখন ডিজিসিএ নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রে থেকে নজরদারি তুলে নেওয়ার ঘোষণা করেছে, সেই সময়ই এল এই ঘটনা।
-B










