খরচ কমাতে ছাঁটাইয়ের ঘোষণা স্পিরিট এয়ারলাইনসের
A
মনিটর রিপোর্ট
Published: January 18, 2025 | 12:00 AM1 min read

ফ্লোরিডা, ইউএসএ : গত নভেম্বরে দেউলিয়াত্বের আবেদন করা মার্কিন কোম্পানি স্পিরিট এয়ারলাইনস ২০০-এর মতো কর্মী ছাঁটাই করবে। খরচ কমানোর প্রচেষ্টায় এ সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে তারা।
ক্রমবর্ধমান ঋণ, প্রতিযোগিতা ও একীভূতকরণ চুক্তিতে পৌঁছতে ব্যর্থতার কারণে কোম্পানিটি চ্যাপ্টার ইলিভিনের মাধমে সুরক্ষার আবেদন করেছিল।
স্পিরিট আশা করছে যে তারা চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেউলিয়া অবস্থা থেকে বেরিয়ে আসবে।
কোম্পানিটিতে প্রায় ১৩ হাজার স্থায়ী কর্মী এবং ৮ হাজার স্বতন্ত্র ঠিকাদার ও অস্থায়ী কর্মী রয়েছে।
-B
Spread the word










