পুরস্কারের নামে ভুয়া তথ্য প্রচার - সতর্ক করল বিমান
A
মনিটর রিপোর্ট
Published: February 27, 2023 | 12:00 AM1 min read

বিমান বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে পুরস্কার দেয়ার নামে কিছু অসাধু চক্র বিভিন্ন মাধ্যমে ভুয়া তথ্য ছড়াচ্ছে বলে জানিয়েছে এয়ারলাইনস কর্তৃপক্ষ।
গতকাল বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানীং লক্ষ করা যাচ্ছে, কিছু অসাধু চক্র বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫০ বছর পূর্তি উপলক্ষে পত্রিকা, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপসহ অন্যান্য মিডিয়ায় বিমানের লোগো ব্যবহার করে পুরস্কার বিতরণের বার্তা দিচ্ছে। এ বিষয়ে বিমানের কোনো সংশ্লিষ্টতা নেই।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিমানের নাম ও লোগো ব্যবহার করে পুরস্কারের বার্তায় বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো।
-B
Spread the word










