বসন্ত ও ভালোবাসার ঢেউ লেগেছে পর্যটন শহর কক্সবাজারে
বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত পর্যটন শহর কক্সবাজারে ভালোবাসা ও বসন্তের ছোঁয়া লেগেছে।
সমুদ্রের উত্তাল টেউয়ের ছন্দে ছন্দে মিতালি করে কয়েকদিন থেকেই দেখা মেলে বিপুল সংখ্যক তরুণ-তরুণীর।
বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে এই বিপুল সংখ্যক পর্যটকের পাশাপাশি স্থানীয়দের পদভারে মুখরিত হয়ে উঠে সমুদ্র সৈকত। যুগলবন্ধি হয়ে কাউকে সমুদ্র স্নান, কেউকে বালিতে, আবার অনেকে পদচারী করে সমুদ্র সৈকতের পরিবেশকে ভালোবাসাময় করে তুলেছেন।
পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, বিশ্ব ভালোবাসা দিবসে কক্সবাজারে পর্যটকের উপড়েপড়া ভীড় হয়েছে। কক্সবাজারের সবক’টি আবাসিক হোটেল মোটেলের কক্ষ বুকিং রয়েছে। আবার অনেকেই আসেন যারা কক্ষ পাচ্ছেন না। অনুমানিক লক্ষাধিক পর্যটক কক্সবাজারে অবস্থান করছেন। একই সঙ্গে সেন্টমার্টিন দ্বীপেও পর্যটকের ঢল নেমেছে বলে জানিয়েছেন তারা।
কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে দেখা মিলে বিপুল সংখ্যক মানুষের। প্রায় সব যুগলবন্ধি হয়ে সৈকতের পরিবেশকে ভিন্ন আমেজে তৈরি করেছে। আবার তাদের অনেকের কথা রয়েছে ভালোবাসা প্রকাশের নানা মাধ্যম। কারো হাতে ফুল, কারো হাতে বেলুন সহ নানাভাবে তারা প্রকাশ করছেন প্রেমের কথা।
রাজধানী ঢাকা থেকে আগত ফয়সাল ও ফারজানা নামের যুগল জানান, তারা বিয়ে করেছেন গত ৬ মাস আগে। ভালোবাসার দিনে স্মরণে রাখতে কক্সবাজারে ভ্রমণ।
কয়েকজন তরুণ জানান, সমুদ্রের ছন্দের সঙ্গে মিতালি করে প্রিয় মানুষটির সঙ্গে ভালোবাসার দিন কাটতে তাদের কক্সবাজার ভ্রমণ।
তারকা মানের হোটেল ওসান প্যারাডাইসের চেয়ারম্যান এম এন করিম বাংলানিউজকে জানিয়েছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নতির পর প্রথমবারের মতো বিপুল সংখ্যক পর্যটকের কক্সবাজারে আসা। এতে তারা আনন্দিত।
কক্সবাজার হোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি ওমর সোলতান জানিয়েছেন, লক্ষাধিক পর্যটক কক্সবাজারে এসেছেন।
এদিকে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকের ঢল নেমেছে। টেকনাফের দমদমিয়া জেঠিঘাটে দিয়ে পর্যটকবাহী পাঁচটি জাহাজ কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ডাইন, এলসিটি কুতুবদিয়া, বে ক্রুস ও এলসিটি কাজলে করে বিপুল সংখ্যক পর্যটক প্রবাল দ্বীপে গিয়ে পৌঁছেছেন।
সেন্টমার্টিন ইউপি সদস্য চেয়ারম্যান নূরুল আমিন জানান, ভালোবাসা দিবসকে ঘিরে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকের ঢল নেমেছে। এ দ্বীপে ছোট-বড় শতাধিক আবাসিক হোটেল ও কটেজ রয়েছে। এরইমধ্যে সব বুকিং হয়ে গেছে।
-B










