কলকাতা বিমানবন্দরে হঠাৎ একঝাঁক যুদ্ধপ্লেন

হঠাৎ করেই একঝাঁক যুদ্ধপ্লেন অবতরণ করল কলকাতা বিমানবন্দরে। যা নিয়ে রীতিমতো শোড়গোল পড়ে যায় বিমানবন্দরে কর্তব্যরত কর্মকর্তা ও কর্মীদের মধ্যে।
বুধবার (১০ আগস্ট) এতগুলি যুদ্ধপ্লেন দেখে হকচকিয়ে যান তাঁরা। কলকাতা বিমানবন্দরের এপ্রোন এরিয়াতে সারি দিয়ে দাঁড়িয়ে এতগুলি যুদ্ধপ্লেন। একটা, দুটো, তিনিটে নয়, একসঙ্গে ৯টা। নীল-হলুদ রঙের ওই যুদ্ধপ্লেনের গায়ে লেখা ‘ব্ল্যাক ঈগলস’।
তবে কি কোথাও কোন যুদ্ধ বাধল? বিমানবন্দরে কর্তব্যরত কর্মীদের মধ্যে এই প্রশ্ন যখন উঁকি মারছে, তখনই অভয় দিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।
বুধবার কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ট্যুইট করে জানায়, দক্ষিণ কোরিয়ার ওই যুদ্ধপ্লেন গুলি কলকাতা বিমানবন্দরে নেমেছে জ্বালানি ভরার জন্য। পাশাপাশি পাইলটদের বিশ্রামের প্রয়োজন ছিল।
আরও জানানো হয়েছে, সবগুলিই কোরিয়ান যুদ্ধপ্লেন (টি-৫০বি)। এই গুলি মূলত ব্যবহার করা হয় যুদ্ধপ্লেন চালানোর প্রশিক্ষন নেওয়ার জন্য। দক্ষিণ কোরিয়ার এই ৯টি যুদ্ধপ্লেন ইংল্যন্ডে গিয়েছিল ব্রিটিশ এয়ার শোতে অংশ নিতে। এরা কলকাতায় নামে জ্বালানি ভরতে এবং পাইলটদের বিশ্রাম দিতে।
-B










