চায়ের দেশ সিলেটে ইউএস-বাংলার আকর্ষণীয় প্যাকেজ

ঢাকাঃ ঢাকা থেকে সিলেট ভ্রমণ আরো বেশী স্বাচ্ছন্দ্যময় করার লক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রীদের জন্য ঘোষণা করেছে আকর্ষণীয় ট্যুর প্যাকেজ।
এই বর্ষায় জাফলং, তামাবিল, শাপলাবিল, রাতারগুল, বিছনাকান্দি, সাদাপাথর, মাধবকুন্ড আর দু’টি পাতা একটি কুড়ির চা বাগানের অপরূপ সৌন্দর্য যাত্রীরা যাতে সহজে উপভোগ করতে পারে সেই লক্ষে সিলেটে আকর্ষণীয় প্যাকেজ অফার ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
প্রতিজনের জন্য নূন্যতম অফার ১১,৪৯০ টাকা। ২ রাত ৩ দিনের এই অফারটি কমপক্ষে দুই জনের জন্য প্রযোজ্য।
অফারের মধ্যে রয়েছে সকল প্রকার ট্যাক্সসহ ঢাকা-সিলেট-ঢাকা রিটার্ণ টিকেট, দুই দিনের থাকার ব্যবস্থা ও সকালের নাস্তা এবং এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট ট্রান্সফার সুবিধা।
অফারের অন্তর্ভূক্ত হোটেলগুলোর মধ্যে রয়েছে হোটেল সাদা পাথর, নিরভানা ইন, হোটেল গ্র্যান্ড সিলেট, নাজিমগড় গার্ডেন রিসোর্ট- খাদিম নগর ও নাজিমগড় উইলডারনেস-লালাখাল।
আরও পড়ুন: ভারত থেকে বাংলাদেশে যাতায়াত সহজ করতে পেট্রাপোল সীমান্তে চালু হল স্লট বুকিং
আকর্ষণীয় এ অফারটি ইউএস-বাংলা এয়ারলাইন্স এর যেকোনো নিজস্ব সেলস্ কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। শর্তসাপেক্ষে অতিরিক্ত রাত ও শিশুদের জন্য প্যাকেজটিতে সংযুক্ত করার সুযোগ রয়েছে।
সিলেট ট্যুর প্যাকেজের অফারটি সংগ্রহের সময়সীমা ২৮ অক্টোবর ২০২৩ পর্যন্ত।
উল্লেখ্য, বর্তমানে প্রতিদিন ঢাকা-সিলেট রুটে ছয়টি ফ্লাইট পরিচালনা করছে দেশের বৃহত্তম বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
- T










