শিগগিরই যাত্রা শুরু করবে বিমান বাহিনীর তৈরি উড়োজাহাজ
A
মনিটর রিপোর্ট
Published: June 15, 2023 | 12:00 AM1 min read

শিগগিরই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বিমান বাহিনীর তৈরি উড়োজাহাজ। এমন গৌরবের কথা জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
বুধবার (১৪ জুন) সকালে যশোরে বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে এ কথা জানান তিনি।
বাহিনী প্রধান বলেন, স্মার্ট বাংলাদেশের পাশাপাশি এয়ারফোর্সকে আরও স্মার্ট করে গড়ে তোলা হবে। দেশের যেকোনো সংকটে পাশে থাকে বিমান বাহিনী।
এ সময় ফ্লাইপাস্ট প্রদর্শন করেন বিমান বাহিনীর সদস্যরা। নানা রঙে রঙিন হয়ে উঠে আকাশ।
- -B
Spread the word










