শিশুসন্তানকে রেখেই প্লেনে উঠতে যাচ্ছিলেন দম্পতি
সন্তানের জন্য টিকিট কাটতে বলায় তাকে বিমানবন্দরে রেখেই প্লেনে উঠতে যাচ্ছিলেন এক দম্পতি। সম্প্রতি ইসরাইলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অবাক হন প্লেনকর্মীরা।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বেলজিয়ান পাসপোর্ট নিয়ে তেল আবিব থেকে ব্রাসেলস যাচ্ছিলেন ওই দম্পতি। প্লেন ছাড়ার অল্প আগে তারা বন্দরে পৌঁছেন। সঙ্গে ছিল তাদের এক সন্তান। কিন্তু সন্তানের জন্য তাদের কাছে কোনো টিকিট ছিল না। এ জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ শিশুটির জন্য অতিরিক্ত একটি টিকিট কাটতে বলে। কিন্তু ওই দম্পতি রাজি হননি। বাক-বিতর্কের এক পর্যায়ে সন্তানকে বিমানবন্দরে রেখেই তারা প্লেনে ওঠার জন্য হাঁটা শুরু করেন।
তাদের এমন কাজে অবাক হন প্লেনের কর্মীরা। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।
এর আগে ২০১৯ সালে সৌদি আরবে এমনই এক ঘটনা ঘটেছিল। এক নারী নিজের ছোট্ট সন্তানকে ভুল করে বিমানবন্দরে রেখেই প্লেনে উঠে পড়েন।
-B










