নিখোঁজ উড়োজাহাজ ঘিরে আজও রহস্য
অনেক যাত্রীবাহী উড়োজাহাজ আজও নিখোঁজ। উড়োজাহাজ দুর্ঘটনার এমন কিছু ইতিহাস আছে, যেখানে সব যাত্রীসহ পুরো উড়োজাহাজই নিখোঁজ হয়ে যায়। আজ পর্যন্ত জানা যায়নি কী ঘটেছে সেই উড়োজাহাজ আর যাত্রীদের ভাগ্যে।
ফ্লাইট ১৯ : ৭৬ বছর আগে দুই ডানায় উড়াল দেয় ফ্লাইট ১৯ এর পাঁচটি উড়োজাহাজ। অনুশীলন করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমানগুলো ফ্লোরিডার নেভাল এয়ার স্টেশন ফোর্ট লডেরডেল থেকে যাত্রা শুরু করেছিল ১৯৪৫ সালের ৫ ডিসেম্বর। ফেরার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। তাদের যেন খুঁজে পাওয়া যায় একাধিক উড়োজাহাজ ও জাহাজকে সংকেত পাঠানো হয়। কিন্তু বারমুডা ট্রায়াঙ্গলে যাওয়ার পরপরই ১৪ বৈমানিকসহ নিখোঁজ হয়ে যায়। অবাক ঘটনা হলো, উদ্ধারে যাওয়া বিবিএমণ্ড৫ উড়োজাহাজটিও নিখোঁজ। এ নিয়ে পরবর্তীতে কয়েকবার তদন্ত হয়েছে, যা আজও রসহ্যঘেরা।
এয়ার ফ্রান্স ফ্লাইট-০৭২ : ১৯৪৮ সালের ৩১ জুলাই। ফ্রান্সের ফোর্ড ডি ফ্রান্স থেকে ৪০ যাত্রী ও ১২ জন ক্রু উড়াল দেয় এয়ার ফ্রান্সের ফ্লাইট-০৭২। পশ্চিম আফ্রিকার পোর্ট অ্যাটিনে উড়োজাহাজটি পৌঁছানোর কথা ছিল। কিন্তু নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজের দুই দিন পর ৩ আগস্ট ফরাসি আবহাওয়া জাহাজ লিভার জানায়, তারানা উড়োজাহাজর কিছু ধ্বংসাবশেষ পায়। কিন্তু এর প্রমাণ মেলেনি।
ডগলাস সি-১২৪ ফ্লাইট : ১৯৫১ সালের ২৩ মার্চ ৫৩ যাত্রী নিয়ে নিউ মেক্সিকো থেকে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছিল যুক্তরাষ্ট্রের ডাগলাস সি-১২৪ গ্লোবমাস্টার-টু নামের একটি উড়োজাহাজ। আটলান্টিক মহাসাগরের ওপরে হঠাৎ আগুন ধরে যায়। কোনো মতে সমুদ্রের উপরেই অবতরণ করাতে বাধ্য হন পাইলট। সাগরে যাত্রীদের ভেলায় দেখতে পায় মার্কিন বিমান বাহিনীর বি-৫০ উড়োজাহাজ। কিন্তু জ্বালানি ফুরিয়ে আসায় ফিরে যায়। পর দিন উদ্ধারে গিয়ে ৫৩ যাত্রী এবং উড়োজাহাজর হদিস পাওয়া যায়নি। অনেক তল্লাশির পরও খোঁজও মেলেনি।
মালয়েশিয়া এয়ারলাইন বোয়িং ৭৭৭ : উড়োজাহাজ নিখোঁজের মধ্যে অন্যতম একটি ঘটনা মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ এর ফ্লাইট ৩৭০। ২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। মাঝ পথেই ২২৭ যাত্রী ও ১২ ক্রুসহ নিখোঁজ হয়। দীর্ঘ অভিযান চালিয়েও কোনো খোঁজ মেলেনি।
ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ : ২০১৬ সালের ২২ জুলাই সকাল ৮টা ৩০ মিনিটে চেন্নাইয়ের তাম্বারাম এয়ার ফোর্স স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল ভারতীয় বিমান বাহিনীর আন-৩২ । বঙ্গোপসাগরের উপরে থাকা অবস্থায় রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ৬ ক্রুসহ ২৩ সামরিক সদস্যসহ মোট ২৯ আরোহী ছিলেন। অনেক তল্লাশির পরও সন্ধান না পাওয়ায় সব আরোহীকে মৃত ঘোষণা করা হয়।
৯ এনএইটি : ২০২২ এর (২৯ মে) মাঝ আকাশে চার ভারতীয়সহ ২২ আরোহী নিয়ে নেপালের একটি উড়োজাহাজ নিখোঁজ হয় । এতে ১৯ যাত্রীসহ ৩জন ক্রু ছিলেন। এর যাত্রী ও ক্রুদের ভাগ্যে কী ঘটেছে, তা অনুসন্ধানে নেমেছে কর্তৃপক্ষ।
-B










