অবতরণ করতে গিয়ে উল্টে গেল প্লেন
সমুদ্র সৈকতে অবতরণ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে এক ইঞ্জিন বিশিষ্ট একটি বিমান।
গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর)স্থানীয় সময় বিকাল সোয়া তিনটার দিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সমুদ্র সৈকতে এ দুঘটনা ঘটে।
খবরে বলা হয়েছে, ওই প্লেনটিতে পাইলটসহ দুজন যাত্রী ছিল। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে প্লেনটি অবতরণ করার সময় পানির কাছাকাছি চলে যায় এসময় পেছনের দিক ডাউন হয়ে পানি সংস্পর্শে এলে এটি উল্টে যায়।
সূত্র জানায়, প্লেনটির ইঞ্জিনে হঠাৎ করে ত্রুটি দেখা দেওয়ায় চালক সান্তা মনিকা এয়ার পোর্টে ফিরে না গিয়ে ওই সমুদ্র সৈকতে অবতরণের চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি অবতরণ করাতে ব্যর্থ হন।
এয়ার কন্ট্রোল রুম থেকে পাইলটকে সৈকতে অবতরণ করাতে নিষেধ করা হয়। কিন্তু পাইলট নিজ দায়িত্বে অবতরণ করাতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
রাজ্য এভিয়েশন প্রশাসন এবং সড়ক নিরাপত্তা বোর্ড এ ঘটনায় তদন্তে নেমেছে।
-B










