১৩ ঘণ্টা আকাশে থেকে ফের দুবাইতে ফিরে এল প্লেন
শুক্রবার (২৭ জানুয়ারী) সকালে দুবাই থেকে নিউজিল্যান্ডের দিকে উড়ে গিয়েছিল এমিরেটসের একটি প্লেন।
সংবাদ সংস্থা বলছে, প্রায় ১৩ ঘণ্টা আকাশে থেকে ফের দুবাইতে ফিরে এল প্লেনটি।
সংবাদ সংস্থা জানায়, শুক্রবার অকল্যান্ডে রেকর্ড বৃষ্টি হয়েছে। কার্যত আপৎকালীন পরিস্থিতি তৈরি হয় ওই শহরে। চারদিক ডুবে যায়। শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। অন্তত চারজনের মৃত্যু হয়েছে বন্যার জেরে।
স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ ফ্লাইট ইকে ৪৪৮ উড়ে যায় নিউজিল্যান্ডের অকল্যান্ডের দিকে। প্রায় ৯০০০ মাইল উড়ে গিয়েছিল প্লেনটি। এরপর ফের সেটি ফিরে আসে। শনিবার মাঝরাতে সবাইকে অবাক করে দিয়ে সেটি ফের দুবাইতে ফিরে আসে। কিন্তু কেন এমন হল?
সূত্রের খবর, নিউজিল্যান্ডের অকল্যান্ডে বিমানবন্দরে নামার কথা ছিল প্লেনটির। কিন্তু প্রবল বন্যায় ভেসে গিয়েছিল বিমানবন্দরটি। যার জেরে সেটি আর নামতে পারেনি। ফের ফিরে আসে দুবাইতে।
এদিকে অকল্যান্ড প্লেন কর্তৃপক্ষ জানিয়েছে, হতাশার ব্যাপার। কিন্তু আমাদের কাছে বিমানযাত্রীদের সুরক্ষাটা বড় ব্যাপার। এদিকে কোনও আন্তর্জাতিক প্লেন ২৯ জানুয়ারি সকাল ৫টা পর্যন্ত নামবে না বলেও আগাম জানিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ।
আসলে প্রবল বৃষ্টির জেরে ভেসে গিয়েছিল বিমানবন্দরটি। তার জেরেই বিমান নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। সেকারণেই প্লেন নামতে পারেনি ওই বিমানবন্দরে।
সোশ্য়াল মিডিয়ায় সেই সংক্রান্ত ভিডিয়ো ঘুরছে। দেখা যাচ্ছে পানি ঠেলে ঠেলে এগোচ্ছেন যাত্রীরা। চারপাশে একেবারে থইথই করছে পানি। নাকাল অবস্থা প্লেনযাত্রীদের।
একাধিক ভিডিয়োতে দেখা যায় কোমর সমান পানিতে দাঁড়িয়ে রয়েছেন বাসিন্দারা। ঘরের মধ্যেও পানি ঢুকে গিয়েছে। কায়াকে চেপে উদ্ধারকাজও চলছে। কিন্তু বানভাসি অকল্যান্ডে একেবারে ভয়াবহ পরিস্থিতি। টানা বৃষ্টির জেরে চারদিক পানির নীচে চলে যায়। এমনকী বিমানবন্দরও। সেখানকার সব কিছু পানিতে ভাসছে। যাত্রীদের জিনিসপত্রও ভেসে যায়। সেকারণে আন্তর্জাতিক প্লেনগুলিকে বাতিল করা হয়। কোনও প্লেনকেই সুরক্ষার নিরিখে নামতে দেওয়া হয়নি। তার জেরেই ফিরে যায় দুবাই থেকে আসা প্লেন।
-B










