পুঁজিবাজারে বড় উত্থানে ভ্রমণ খাত

দেশের পুঁজিবাজারে সপ্তাহের ব্যবধানে সূচক বাড়লেও লেনদেন পতনের মাধ্যমে গত সপ্তাহ পার হয়েছে। এ সময়ে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে থাকা ভ্রমণ ও অবকাশ খাতে বড় উত্থান হয়েছে। ফলে আলোচ্য খাতে শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে আগ্রহ বেশি থাকা ভ্রমণ খাতের শেয়ারদর বেড়েছে ১৬ দশমিক ৮০ শতাংশ। এ খাতে ডিএসইর মোট লেনদেনের ৬ দশমিক ১০ শতাংশ বা ১৮৬ কোটি টাকার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিমা গত সপ্তাহে দর বেড়েছে ৫ দশমিক ৪০ শতাংশ। এরপর তৃতীয় স্থানে থাকা সেবা খাতে গত সপ্তাহে দর বেড়েছে ৪ দশমিক ১০ শতাংশ।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে তিন হাজার ৫০ কোটি ১৯ লাখ ৪৭ হাজার ৬১৫ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল তিন হাজার ৮৫০ কোটি ৫২ লাখ ১১ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৮০০ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকার বা ২০ দশমিক ৭৮ শতাংশ লেনদেন কমেছে।
-B










