ফেটে গেল বিমানের চাকা-অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
A
মনিটর রিপোর্ট
Published: February 03, 2023 | 12:00 AM1 min read

বড় একটি দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বাংলাদেশ বিমানের যাত্রীরা। উড্ডয়নকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকায় ফাটল দেখা দেয়। তাৎক্ষণিক ফ্লাইটটির উড্ডয়ন স্থগিত করে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।
শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) ১টা ২০ মিনিটে ওসমানী বিমানবন্দর রানওয়েতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বলেন, বাংলাদেশ বিমানের একটি ৭৩৭ বোয়িং বিমান (বিজি-৬০২) ১৪৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল। বিমানটি যাত্রী নিয়ে রানওয়েতে গিয়ে উড্ডয়ন করার বিমানের চাকা ফেটে যায়। সঙ্গে সঙ্গে বিমানটির উড্ডয়ন স্থগিত করে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।
-B
Spread the word










