ফ্লাইটে উঠে উচ্ছ্বসিত সেই আফগান তরুণী
টানা ছত্রিশ ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে নিজভূমের ফ্লাইটে ওঠার সুযোগ পেলেন আফগান তরুণী সেহেরা আহমেদী হুসনা (২৪)।
শনিবার (১৩ আগস্ট)হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বিমানের দুবাইগামী ফ্লাইটে ওঠার সুযোগ পান।
তিক্ত অভিজ্ঞতা নিয়ে ঢাকা ছাড়ার আগে তিনি কৃতজ্ঞতার সঙ্গে প্রকাশ করেন তার প্রতিক্রিয়া- সারাজীবন মনে থাকবে এ ঘটনা।
আগের রাতে যেভাবে অপমানিত হয়েছিলাম, আজ তার বিপরীতে সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের সঙ্গে বিদায় নিলাম। নাউ আমি হ্যাপি। আই সেলুট বিমান এ্যান্ড ইউ অল।
ফ্লাইটে ওঠার আগে এভাবে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন চব্বিশ বছর বয়সী এই আফগান তরুণী। তিনি চরম স্বস্তি প্রকাশ করেন এজন্য যে, শনিবারই ছিল তার ভিসার মেয়াদ হওয়ার দিন। রাত বারোটায় তার ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। যদি দুর্ভাগ্যক্রমে শনিবার বিকেলের ফ্লাইট তিনি মিস করতেন, তাহলে আজ তাকে আরও খেসারত দিতে হতো। এজন্যই এটা তার কাছেও বিস্ময় ঠেকেছে।
ফ্লাইটে ওঠার পর চরম আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ভি চিহ্ন দিয়ে। সে ছবিও তার ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। তার প্রতি শুভেচ্ছা জানিয়েছেন- বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মফিদুর রহমান, বিমানের এমডি যাহিদ হোসেন, পরিচালক (গ্রাহক সেবা) মোঃ সিদ্দিকুর রহমান।
হোসনা আফগানিস্তানের রাজধানী কাবুলের মেয়ে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের চব্বিশ বছর বয়সী এই মেয়ে মাস চারেক আগে বাংলাদেশে আসে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনে- উচ্চশিক্ষা নিতে। কিছুদিন পড়াশোনা করার পর এখানকার খাবারদাবার ও পরিবেশের কারণে তার পেটে জটিল ব্যাধি দেখা দেয়। আবার চোখের কর্নিয়াও নষ্ট হয়ে যায়। এসব কারণে তিনি ব্যাগ এন্ড ব্যাগেজ গুটিয়ে আফগান ফিরে যাবার জন্য টিকেট কাটেন বিমানের। তারপরই ঘটে যায় বিপত্তি।
-B










