উড়োজাহাজের বাথরুমে আটকে গেলেন কনে

বিয়ে মানেই সকলের জীবনে স্পেশাল। বিয়ের দিনটাকে নানা ভাবে বিশেষ করে তুলতে চান সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটরও। কারণ ধরেই নেওয়া হয় জীবনে এই দিন একবারই আসে। আর সেই দিনটাকে নানা ভাবে সুন্দর করে তোলা শুধু একটা মেয়ের নয়, ছেলেদেরও স্বপ্ন থাকে।
বিদেশে বিয়ের আগে বন্ধুদের সঙ্গে লাস্ট পার্টি খুব খ্যাত। আমাদের দেশেও ব্যাচেলর পার্টি ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। কিন্তু বিয়ের ঠিক কয়েকদিন আগে ব্যাচেলর পার্টি করতে গিয়ে চরম বিপদে পড়তে হয় অ্যামেরিকার হ্যারিস গোগেকে। বন্ধুদের নিয়ে পার্টি করবে বলে একটি জায়গা ঠিক করেন হ্যারিস। সেই মতো ফ্লাইট বুক করেন তিনি।
সময় মতো ফ্লাইটে উঠেও যান। প্ল্যান ছিল ফ্লাইট থেকেই শুরু হবে মজা। আনন্দ। কিন্তু সব কিছুতে জল ঢেলে দিল একটি ভয়াবহ ঘটনা। বিমান ছেড়ে দেওয়ার পর হ্যারিসের বন্ধুরা ব্যাচেলর পার্টি এবং হ্যারিসকে অভিনন্দন জানাতে শুরু করেন। এর মধ্যেই হ্যারিস বন্ধুদের জানান তিনি একটু বাথরুমে যেতে চান। সেই মতো বিমানের টয়লেটে যান হ্যারিস। কিন্তু তারপর যা ঘটে, তাতে শুধু ব্যাচেলর পার্টি নয়, রীতিমতো ট্রমায় চলে যান হ্যারিস।
টয়লেটে গিয়ে দরজা লক করেন তিনি। কিন্তু এর পর যখন দরজা খুলতে চান, কিছুতেই খুলতে পারছিলেন না। লক জ্যাম হয়ে যায়। এই ভাবে টানা ৪৫ মিনিট টয়লেটে বসে থাকতে হয় হ্যারিসকে। তাঁকে এতক্ষণ দেখতে না পেয়ে তাঁর বন্ধুরাও কেউ খোঁজ নেন না। এমনকি ফ্লাইটে থাকা কর্মীরাও বুঝতে পারেননি যে বাথরুমে কেউ লক হয়ে আছে। প্রায় আধা ঘণ্টা পর অন্য এক যাত্রী টয়লেট ব্যবহার করতে যেতেই বোঝা যায় ভিতরে কেউ আটকা পড়ে গিয়েছেন। কিন্তু তারপরে বহু চেষ্টা করেও দরজা খোলা যায়নি।
এর পর বিমানে ঘোষণা করা হয়, হ্যারিসকে উদ্দেশ্য করে ভয় পাবেন না, আমরা আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করছি। এরপর বিমান গন্তব্যস্থলে ল্যান্ড করার পর খোলা সম্ভব হয় দরজা। এই সময় হ্যারিস একটি ভিডিও বানান। যা তিনি টিকটকে শেয়ার করেন পরে।
হ্যারিস জানিয়েছেন, ৪৫ মিনিটের বেশি সময় বাথরুমে আটকে থাকার সময়, তাঁর মনে হয়েছিল তিনি বোধহয় এবার মারা যাবেন। আতঙ্ক গ্রাস করেছিল তাঁকে। অবাক কাণ্ড তাঁর খোঁজ বন্ধুরাও করেননি। যদিও এর পর হ্যারিস সুস্থ আছেন। কিন্তু হ্যারিস জানান, এই ঘটনার বিমান কতৃপক্ষ না তাঁর কাছে ক্ষমা চেয়েছে, না এর বদলে তাঁকে কিছু দিয়েছেন। তবে এই ঘটনার পর হ্যারিস তাঁর ব্যাচেলর পার্টি ক্যানসেল করে দেন। ফিরে আসেন নিজের বাড়িতে।
-B










