বিশ্বের ‘সবচেয়ে বড়’উড়োজাহাজ ধ্বংস

রাশিয়ার হামলায় ইউক্রেনের তৈরি বিশ্বের বৃহত্তম কার্গো বিমান আন্তোনভ-২২৫ মরিয়া পুড়ে গেছে বলে পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের কাছে একটি কৌশলগত বিমানঘাঁটিতে রাশিয়ার হামলার সময় বিমানটি পুড়ে যায়।
ইউক্রেইনের অ্যারোনটিকস কোম্পানি ‘আন্তোনভ’ বিমানটি বানিয়েছিল। বিশ্বের সবচেয়ে বড় এই কার্গো বিমান কিয়েভের কাছে হস্তমেল বিমানবন্দরে রাশিয়ার গোলার আঘাতে পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
সোভিয়েত ইউনিয়ন আমলের শেষ দিকে এই বিমান নকশা ও নির্মাণ করা হয়েছিল। এই উড়োজাহাজ এতটাই বড় যে রাইট ভাতৃদ্বয়ের প্রথম উড্ডয়ন যতদূর গিয়েছিল ততদূর পর্যন্ত এই উড়োজাহাজের দৈর্ঘ্য।
আসলে স্পেস শাটল পরিবহন করতে এই উড়োজাহাজ বানানো হয়েছিল। তবে গত কয়েক বছর ধরে আর আকাশ পথে উড়ান হয়নি এর। বিমানটি ধ্বংসের পর ইউক্রেইন বলেছে, তারা আবার এই বিমান তৈরি করবে।
-B










