শুক্রবার ই-পাসপোর্ট আবেদন ৪ ঘণ্টা বন্ধ ছিল
A
মনিটর রিপোর্ট
Published: April 23, 2022 | 12:00 AM1 min read

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ই-পাসপোর্ট কার্যক্রম শুক্রবার সন্ধ্যা থেকে সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছিল।
অধিদপ্তর সূত্রে জানা যায়, ই-পাসপোর্ট সেবার মানোন্নয়নের জন্য সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত পাসপোর্ট সেবা বিঘ্নিত ছিল।
এ সময়ে আবেদনকারীরা অনলাইনে পাসপোর্টের আবেদন করতে পারেননি। বন্ধ ছিল অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কার্যক্রমও।
অনিবার্য কারণে সেবা কার্যক্রম সাময়িক বন্ধ থাকায় আবেদনকারীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে অধিদপ্তর।
এর আগে ‘সিস্টেম আপগ্রেডেশন’ -এর কারণে ১৫ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত অধিদপ্তরের সার্ভার ডাউন ছিল।
-B
Spread the word










