সৌদির আকাশপথ দিয়ে গেল প্রথম ইসরাইলি উড়োজাহাজ
A
মনিটর রিপোর্ট
Published: August 27, 2022 | 12:00 AM1 min read

প্রথমবারের মতো সৌদি আরবের আকাশপথ দিয়ে উড়ে গেল ইসরাইলের একটি বাণিজ্যিক উড়োজাহাজ।
ইসরাইলের তেলআরিবের বেনগরিয়ন বিমানবন্দর থেকে স্থানীয় সময় বেলা সোয়া ১টার দিকে দেশটির আরকিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজটি যাত্রা শুরু করে।
এটি পূর্ব আফ্রিকার একটি দ্বীপরাষ্ট্রে যায়। যাত্রা পথে উড়োজাহাজটি ২০ মিনিট সৌদির আকাশপথ ব্যবহার করে।
এক সাক্ষাৎকারে আর্কিয়ার প্রধান পাইলট দিন গাল বলেন, প্রথমবারের মতো দুবাইয়ের পরিবর্তে আমাদের একটি উড়োজাহাজ সৌদি আরবের আকাশ দিয়ে যাত্রা করেছে।
এর পর এটি ওমানের ওপর দিয়েও উড়ে যায়। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওমানের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক হয়।
-B
Spread the word










