দেশে পৌঁছল বিমানের টরন্টো রুটের প্রথম ফিরতি ফ্লাইট
যাওয়ার সময় তুরস্কে যাত্রা বিরতি থাকলেও ফেরার সময় প্রায় সাড়ে ১৫ ঘণ্টা একটানা আকাশে উড়ে ১৭৮ যাত্রী নিয়ে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি বাণিজ্যিক ফ্লাইট বিজি ৩০ ৫ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বৃহস্পতিবার রাতে জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ফ্লাইট কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭৮ জন যাত্রী নিয়ে ২৭ জুলাই স্থানীয় সময় রাত ৮ টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে ২৮ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
এ সময় বিমানবন্দরে টরন্টো থেকে আগত যাত্রীদের স্বাগত জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অত্যাধুনিক মডেলের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার-এর মাধ্যমে সফলভাবে টরন্টো ফ্লাইট পরিচালিত হয়।
উল্লেখ্য, বিমানের বাণিজ্যিক ফ্লাইট বিজি ৩০৫ বিশ্বের অন্যতম দীর্ঘ এ রুটে গত ২৭ জুলাই প্রথম যাত্রা শুরু করে।
বুধবার (২৭ জুলাই) কানাডার স্থানীয় সময় দুপুর ১টা ১৯ মিনিটে বিমানের বিজি-৩০৫ ফ্লাইটটি কানাডার টরন্টোর বিমানবন্দরে অবতরণ করে।
যাত্রা বিরতিসহ ঢাকা থেকে টরন্টো যেতে ফ্লাইটটির মোট সময় লেগেছে সাড়ে ১৯ ঘণ্টা। এরমধ্যে ফ্লাইটটি আকাশে ছিল ১৭ ঘণ্টা।










