শেষ হলো লাক্স ফেস্টিভ সিজন প্রদর্শনী
A
মনিটর রিপোর্ট
Published: March 29, 2022 | 12:00 AM1 min read

গুলশানের ডরিন হোটেলে শেষ হল ‘লাক্স ফেস্টিভ সিজন’ প্রদর্শনীর। ‘এলিগেন্ট মেকওভার অ্যান্ড ফ্যাশন’ আয়োজিত এ প্রদর্শনীতে বৈশাখ ও ঈদের পোশাক প্রদর্শিত হয়েছে।
প্রতিদিন সাতশ থেকে এক হাজার দর্শনার্থীর প্রবেশের ব্যবস্থা করে আয়োজকরা। প্রদর্শনীটিতে আগত অতিথিদের জন্য আয়োজনের প্রতি পর্বে ছিলো চমক। উৎসবের প্রথমদিন শুক্রবার অনুষ্ঠানে প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাইয়ারা মহসিন।
এ প্রদর্শনীর আয়োজক পারসা ফাতেমা ইসমাইল এবং মোস্তফা নবী। সহযোগী ‘পিউরিটি দ্য হিজাব স্টোর’ এর নুসরাত চৌধুরী এবং ‘সিম্পলি সাবিরা’র সাবিরা ইকবাল। আয়োজনে ত্রিশটি লাইফস্টাইল এবং ফ্যাশন স্টোর তাদের পণ্য নিয়ে এসেছিলো।
-B
Spread the word










