বিমানে নতুন এমডি
A
মনিটর রিপোর্ট
Published: July 14, 2022 | 12:00 AM1 min read

জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমানের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারের অতিরিক্ত সচিব মো. যাহিদ হোসেন।
বুধবার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
যাহিদ হোসেন গুরুত্বপূর্ণ এই দায়িত্বে আবু সালেহ মোস্তফা কামালের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে বিমানের এমডির দায়িত্ব সামলে আসা আবু সালেহ মোস্তফা কামালকে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে।
বিমানের নবনিযুক্ত এমডি মো. যাহিদ হোসেন এর আগে বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) হিসেবে দায়িত্বরত ছিলেন। একই সঙ্গে তিনি অতিরিক্ত দায়িত্বে বিমানের প্রকিউরমেন্ট ও লজিস্টিক সাপোর্ট বিভাগের পরিচালক, বিপণন ও বিক্রয় বিভাগের পরিচালক হিসেবে দায়িত্বরত।
-B
Spread the word










