২৫ জুন খুলে দেয়া হবে স্বপ্নের পদ্মা সেতু
সবকিছু ঠিকঠাক থাকলে জুনের ২৫ তারিখে পদ্মা সেতু খুলে দেয়া হবে বলে জানিয়েছেন, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
এ বিষয়ে জানতে চাইলে টেলিফোনে সেতু বিভাগের সচিব মনজুর হোসেন এই প্রতিবেদককে জানান, পদ্মা সেতু খুলে দেয়ার বিষয়ে এখনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। জুনের ৩০ তারিখের মধ্যে এই সেতু খুলে দেয়া হবে এমন প্রস্তুতি আমরা নিচ্ছি। এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধনের জন্য সময় দিলে সেদিন থেকে যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেয়া হবে।
অবশ্য সড়ক ও রেল পথ একই দিন উদ্বোধনের লক্ষ্য থাকলেও এদিন রেল যোগযোগ চালু করা সম্ভব হচ্ছে না। কারণ আগামী জুলাই মাসে লোয়ার ডেক বা সেতুর নিচের অংশ রেল লাইন স্থাপন কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। কারণ কারিগরি সমস্যা সংক্রান্ত সমস্যা থাকায় এখনই তা রেল কর্তৃপক্ষকে হস্তান্তর করা যায়নি।
এ প্রসঙ্গে সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছেন, সময় চেয়েছি, প্রধানমন্ত্রী সম্মতি দিলে জুনেই পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
-B










