পদ্মা সেতু এলাকায় পর্যটন সুবিধা চায় সংসদীয় কমিটি

পদ্মা সেতু প্রকল্পের আওতাধীন সার্ভিস এরিয়ায় পর্যটন সুবিধাদি স্থাপনে বাংলাদেশ পর্যটন করপোরেশনকে সুনির্দিষ্ট প্রস্তাব প্রদানের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বুধবার (২২ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কাজী ফিরোজ রশীদ, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে কমিটি দেশব্যাপী পর্যটন শিল্পের বিকাশে সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণ ও চিংড়ি হ্যাচারিতে দূষিত পানি প্রবেশ করতে যেনো না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
-B










