উৎসাহ উদ্দীপনায় চলছে টোয়াব নির্বাচন

ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর দ্বি বার্ষিক নির্বাচন আজ সোমবার (৩০ মে) রাজধানীর পশ্চিম আগারগাঁওস্থ পর্যটন ভবনে শুরু হয়েছে। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।
নির্বাচনে একজন এসোসিয়েট সদস্য সহ মোট ১৪টি পদের বিপরীতে তিন প্যানেলে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। টোয়াবের ৪০৮ জন ভোটার নির্বাচনে পছন্দের প্রার্থীদের ভোট দিবেন।
টোয়াব নির্বাচনে সচেতন টোয়াব গণতান্ত্রিক ফোরামের প্যানেল প্রধান ড. মো. মামুন আশরাফী (এইচ সি), টোয়াব প্রজন্ম পরিষদের প্যানেল প্রধান তৌফিক রহমান এবং টোয়াব কনশাস রিলায়েন্স ফোরামের প্যানেল প্রধান শিবলুল আজম কোরায়েশীর নেতৃত্বে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছে। ট্যুর অপারেটরদের একমাত্র সংগঠন টোয়াব ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়।
এবার টোয়াব নির্বাচনে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠায় অনেক সদস্যই সজাগ রয়েছেন বলে টোয়াব সদস্যরা অনেকেই জানিয়েছেন। আসন্ন টোয়াব নির্বাচনে বিজয়ী হলে সম্ভাবনাময় পর্যটন খাতের সামগ্রিক উন্নয়নে এবং টোয়াব সদস্যদের ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা সৃষ্টি, সম্প্রসারণ ও নিশ্চিতকরণে সর্বাত্মক প্রচেষ্ঠা চালাবেন বলে সকল প্রার্থীই অঙ্গীকার করছেন। পর্যটন খাতে নীতি নির্ধারণে সরকারকে সহায়তার মাধ্যমে দেশের সকল পর্যটন স্পটগুলোকে বিশ্বমানে উন্নতি করে দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে উক্ত খাতকে সম্প্রসারণে সদা সর্বদা প্রচেষ্টা চালানো হবে বলেও তারা বলেন।
-B










